ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

আজ ঢাকায় আসছে কমনওয়েলথের প্রতিনিধি দল

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৩,  5:09 PM

news image

বাংলাদেশের নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে আজ ঢাকা আসছে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে দলটি ঢাকায় আসার পর ২৬ নভেম্বর পর্যন্ত নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন গত ১৬ নভেম্বর কমনওয়েলথের প্রতিনিধি দলের সফর সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছিলেন। জানা গেছে, সফরের প্রথম দিনে (শনিবার) প্রতিনিধি দলটির কোনো কর্মসূচি নেই। তবে. রোববার ও সোমবার তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ২১ নভেম্বর প্রতিনিধি দলটি রোহিঙ্গা সংকট দেখতে কক্সবাজার যাবে। ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত তারা সিলেটসহ বিভিন্ন জেলা সফর করবেন। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম