ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

আজ খুলনায় যাচ্ছেন সিইসি

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মে, ২০২৩,  4:42 PM

news image

আজ তিন দিনের সফরে খুলনা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জানা গেছে, মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধান নির্বাচন কমিশনার। পরে একই দিন বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এদিকে বুধবার (৩১ মে) সকাল ১০টায় খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম