ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৫,  4:42 PM

news image

অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ রবিবার। আজ প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে। গত বুধবার আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর রবিবার সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত ইনার কোর্ট ইয়ার্ডে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতিরি সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে করবেন। এ উদ্দেশ্যে ১৯ অক্টোবর আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে। গত ৫ সেপ্টেম্বর অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিম কোর্ট। অবকাশকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেঞ্চ এবং আপিল বিভাগে চেম্বার কোর্ট নির্ধারণ করে দিয়েছিলেন প্রধান বিচারপতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম