ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আজিমপুরে দেয়াল ধসে শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২১,  6:37 PM

news image

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল ধসে রাজধানীর আজিমপুর দিবাকালীন শিশুযত্ন কেন্দ্র স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা ডিএসসিসিকে অর্ধেক ও বাকি অর্ধেক গণপূর্ত মন্ত্রণালয়কে দেওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে। এছাড়া নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে ঢাকা জেলা প্রশাসকের যোগাযোগ ও তার মাধ্যমে ওই শিশুর পরিবারকে ক্ষতিপূরণের টাকা নিশ্চিত করার কথা বলা হয়েছে। রাজধানীর লালবাগে দেয়ালচাপায় জিহাদ (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় জাতীয় দৈনিকে প্রকাশিত খবর যুক্ত করে বুধবার লিগ্যাল নোটিশটি পাঠান আইন ও অধিকার ফাউন্ডেশন নামের মানবাধিকার সংগঠনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির ও মনির হোসেন। লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি বৃহস্পতিবার (১১ নভেম্বর) জাগো নিউজকে আইনজীবী নিজেই নিশ্চিত করেছেন। আইনজীবী জানান, মঙ্গলবার সকাল পৌনে ৮টায় এই দুর্ঘটনা ঘটে। শিশুটির বাবা নাজির হোসেন সন্তান জিহাদকে নিয়ে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার পথে আজিমপুর ৩২ নম্বর ওয়েস্টিন স্কুলের পাশে সরকারি কলোনির দেয়াল ধসে চাপা পড়ে। এতে দায় আছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের। সেখানে সিটি করপোরেশন ড্রেনের কাজ করেছিল। ড্রেনের কাজ করায় দেয়ালের নিচে গর্তের সৃষ্টি হয়, তাই কলোনির দেয়াল ধসে পড়ে। এজন্য সিটি করপোরেশন ও গণপূর্ত মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম