ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

আজাদ কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে, ২০২৪,  6:38 PM

news image

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে পাকিস্তানি রেঞ্জার্সের গুলিতে স্থানীয় তিন বেসামরিক নিহত হয়েছেন। সোমবার রাতে আজাদ জম্মু ও কাশ্মীরের (একেজে) রাজধানী মুজাফফরাবাদের কাছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রেঞ্জার্সদের সংঘর্ষ হয়। এ সময় রেঞ্জার্সের তিন সদস্যসহ আটজন আহত হয়। খবর ডনের  মুল্যস্ফীতির বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) নেতৃত্বে আজাদ কাশ্মীরের হাজার হাজার বাসিন্দা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে আসছে। পাঁচ দিন ধরে চলা এ প্রতিবাদের মধ্যে এ পর্যন্ত চারজন নিহত হল। প্রতিবাদকারীরা অভিজাত শ্রেণিকে দেওয়া সুযোগ সুবিধাও প্রত্যাহার করার দাবি জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম