ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বে: স্পিকার

#

১৭ এপ্রিল, ২০২৪,  6:38 PM

news image

আবুল হোসেন বাবলুঃ মঙ্গলবার ১৬ এপ্রিল বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর মাহতাবিয়া দ্বিমূখী স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃতি শিক্ষার্থী ও ইউনিয়নের বিভিন্ন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাদক বিরোধী কনসার্টে বক্তব্যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বে। তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করবে। তাই শিক্ষার্থীদের উপর গুরুত্ব সহকারে নজর রাখতে হবে। স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন, দেশে এখন শিক্ষার হার অনেক বেড়েছে। সামনে শিক্ষার মান আরও উচ্চ শিখরে নিয়ে যেতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান তিনি। সংবর্ধনা শেষে এক মাদকবিরোধী কনসার্টে অংশ নেন তিনি।কুমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর মাহতাবিয়া দ্বিমূখী স্কুল অ্যান্ড কলেজ মাঠে কুমেদপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সংবর্ধনা এবং মাদক বিরোধী কনসার্টে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আবু হাসান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামিম। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম