ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আচার-আচরণ ভালো নয় গম্ভীরের: মাঞ্জরেকার

#

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর, ২০২৪,  4:40 PM

news image

ক্রিকেটের বাইশ গজে কঠিন সময় পার করছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে তারা। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দ্বিতীয় টি-টোয়েন্টি হেরেছে। এতকিছুর পরেও দমে যাননি দলটির হেড কোচ গৌতম গম্ভীর। তবে তার উঁচু গলায় কথা বলাটা মেনে নিতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। নিউজিল্যান্ডের বিপক্ষে দলের এমন অধপতনের পর গম্ভীরের সরাসরি সমালোচনা করেন মাঞ্জরেকার। নিজের টুইটার একাউন্টে তিনি জানান, আচার-আচরণ ভালো নয় গম্ভীরের। পাশাপাশি কোথায় কেমন শব্দ ব্যবহার করতে হবে তাও জানেন না ভারতীয় হেড কোচ। ভারতীয় এই ধারাভাষ্যকার লিখেছেন, ‘মাত্রই গম্ভীরের সংবাদ সম্মেলন দেখলাম। বিসিসিআইয়ের জন্য সবচেয়ে ভালো হয় যদি তারা তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে শুধু পর্দার পেছনে কাজ করতে দেয়। তার আচার-আচরণ যেমন ভালো নয়, তেমনি কখন কী শব্দ ব্যবহার করতে হবে সেই জ্ঞানেরও অভাব আছে। আমি মনে করি, রোহিত ও আগারকার ওর চেয়ে অনেক ভালোভাবে সংবাদমাধ্যম সামলায়।’ এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই হওয়ার ব্যাখ্যায় সংবাদ সম্মেলনে এসে গম্ভীর বলেছিলেন, ‘আমি এখানে বসে নিজেদের পিঠ বাঁচানো কথাবার্তা বলব না। আমি মনে করি, আমরা তিন বিভাগেই ওদের কাছে পাত্তা পাইনি। ওরা আমাদের চেয়ে যে বেশি পেশাদার ছিল, সেটি মানতেই হবে। আমাদের নিয়ে সমালোচনা হচ্ছে, আমরা তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম