ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  6:04 PM

news image

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এপিবিএনের ১৬ নম্বর ব্যাটালিয়নের একটি মোবাইল টিম শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক এলাকায় এ অভিযান চালায়।  এ সময় একটি দেশীয় একনলা বন্দুক (ওয়ান শুটার গান), পাঁচ রাউন্ড কার্তুজ ও রামদাসহ অন্য অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- শাহ আলম (২৫) ও কেফায়েত উল্লাহ (২৩)। তারা নয়াপাড়া ক্যাম্প-২৬ এক্সটেনশন ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা। ১৬ এপিবিএনের  অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, তারা দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় সশস্ত্র ডাকাতি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। ঘটনার পর তাদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম