ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

আগ্নেয়গিরি দেখতে গিয়ে ২২ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২৪,  5:08 PM

news image

রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকায় ২২ আরোহীসহ একটি হেলিকপ্টারের খোঁজ পাওয়া যাচ্ছে না। আরোহীদের বেশির ভাগই ছিলেন পর্যটক। রাশিয়ার জরুরি বিষয়সংক্রান্ত মন্ত্রণালয় জানিয়েছে, এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটি কামচাটকা উপদ্বীপের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভচকাজেতস আগ্নেয়গিরির কাছাকাছি একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের একটু পরই সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোডোভ জানিয়েছেন, ৩১ আগস্ট সকাল ১০টার দিকে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর হেলিকপ্টারের ক্রুরা নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। ভিতয়াজ-এরোর মালিকানাধীন এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটি সোভিয়েত আমলে তৈরি। হেলিকপ্টারে ১৯ জন যাত্রী ও ৩ জন ক্রু ছিলেন। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে ক্রুরা কোনও ধরনের সমস্যার কথা জানাননি। উদ্ধারকর্মীদের একটি দল স্থলভাগেও অনুসন্ধান চালাচ্ছে। রাতেও আকাশপথে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত ছিল। ঘন কুয়াশার কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে। কামচাটকা উপদ্বীপটি মস্কো থেকে ছয় হাজার কিলোমিটারেরও বেশি পূর্বে অবস্থিত। সক্রিয় আগ্নেয়গিরি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ওই এলাকা জনপ্রিয়। সূত্র: আল জাজিরা, বিবিসি, সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম