ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

আগুনে পুড়ে ছাই হলো মাধবপুরে মিলনের বেঁচে থাকার অবলম্বন

#

১৫ মে, ২০২৪,  5:15 PM

news image

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:  হবিগঞ্জের মাধবপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারালেন ব্যাটারি চালিত অটোরিক্সা চালক মিলন মিয়া। তিনি  উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের সুরুজ আলীর পুত্র। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মিলনের বসতঘরসহ জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত অটোরিক্সটি পুড়ে ছাই হয়ে যায়। দু দিন যাবত মিলন তার অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে থাকায় ঘর তালাবদ্ধ ছিল। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। মিলন মিয়া জানান, তার আয়ের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত অটোরিক্সসহ সহায়সম্বল সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম