ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আগামী মাস থেকে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা করবে ঢাকায়

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২২,  5:28 PM

news image

প্রায় ৪ মাস পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজের কারণে ২০২১ সালের ১০ ডিসেম্বর থেকে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। বেবিচক জানায়, থার্ড টার্মিনাল নির্মাণকাজের অংশ হিসেবে হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে নির্মাণ ও লাইটিংয়ের কাজের জন্য ১০ ডিসেম্বর থেকে ৬ মাস অর্থাৎ ১০ জুন পর্যন্ত রাতে ৮ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ায় আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে বিমানবন্দরে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা করতে পারবে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, আমাদের শিডিউল ছিল ২০২২ সালের জুনের মধ্যে ট্যাক্সিওয়ের কাজ শেষ করে জুনেই ২৪ ঘণ্টা ফ্লাইট চালুর। তবে আগেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা থাকায় মে মাস থেকে রানওয়ে ব্যবহার করা যাবে। এর আগে ডিসেম্বরে অল্প সময়ের সিদ্ধান্তে (নভেম্বর, ২০২১ এ সিদ্ধান্ত হয়) রাতের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বেবিচক। সময়সূচি পরিবর্তন করে সব ফ্লাইট দিনে আনা হয়। হঠাৎ একসঙ্গে এতো ফ্লাইটের চাপ থাকায় বিমানবন্দরের ট্রলিসংকট, চেক ইন কাউন্টারে ভিড়, ইমিগ্রেশনে জট, বোর্ডিং ব্রিজসহ বিমানবন্দরের সব জায়গায় যাত্রীদের ভোগান্তি ও হয়রানিতে পড়তে হয়। পরে অবশ্য ধীরে ধীরে সমস্যা লাঘব হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম