ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আগামী বছর হজে যেতে পারবেন সোয়া লাখ বাংলাদেশি

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৩,  12:11 AM

news image

আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনকে পবিত্র হজ পালনের জন্য অনুমোদন দিয়েছে সৌদি সরকার। তবে হজ প্যাকেজ কত হবে তা এখনো জানায়নি বাংলাদেশ সরকার। ২০২৪ সালের হজ অনুষ্ঠান বিষয়ে বুধবার (২ আগস্ট) সচিবালয়ে প্রাক-প্রস্তুতি সভায় এ তথ্য জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ বৈঠকে সভাপতিত্ব করেছেন মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। এতে উপস্থিত ছিলেন, হাব নেতারা, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সিলর। সচিব হামিদ জমাদ্দার জানান, সৌদি সরকার আমাদের এক লাখ ২৭ হাজার ১৯৮ জনকে পবিত্র হজ পালনের জন্য অনুমতি দিয়েছে। হজে হজযাত্রী নিবন্ধন চলতি বছরের ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২০২৪ সালের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যুকরণ, সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল ভিসা ইস্যু বন্ধ হবে এবং ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানান তিনি। রাজকীয় সৌদি সরকারের কাছ থেকে মিনা-আরাফা-মুজদালিফার সেবা মূল্য অবহিত হওয়া মাত্র হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা করা হবে। ২০২৪ সালের হজ সুষ্ঠুভাবে অনুষ্ঠানে হজ এজেন্সি এবং হজ ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিবিড়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম