ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা : শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুলাই, ২০২৩,  9:13 PM

news image

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শুক্রবার (৭ জুলাই) চাঁদপুর সার্কিট হাউসে প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা জানান তিনি। পরে তিনি যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে অংশ নেন। মন্ত্রী বলেন, আগামী পরীক্ষাগুলোতে সিলেবাস পুনর্বিন্যাস করা হবে। ডেঙ্গু প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, বাসাবাড়িও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অন্তত তিন দিন পরপর বাসাবাড়ি পরিষ্কার করার আহ্বান জানান মন্ত্রী। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম