ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আগামী বছরও এসএসসি-এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

#

১৯ নভেম্বর, ২০২১,  3:58 AM

news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী বছরের (২০২২) এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বৃহস্পতিবার সচিবালয়ে সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সেই সিলেবাসও তাদের (শিক্ষার্থী) দিয়ে দেওয়া হয়েছে।

কারণ তারাও তো এ বছর সরাসরি শ্রেণিকক্ষে বেশিরভাগ সময়ই ক্লাস করতে পারেনি।  আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে দীপু মনি বলেন, ফেব্রুয়ারি ও এপ্রিলে পরীক্ষা নেওয়ার সুযোগ কিছুটা কম। সেক্ষেত্রে কিছুটা পেছাবে।  কতটা পেছাবে, এটাও এই মুহূর্তে বলা খুব জটিল। কারণ সারাবিশ্বে করোনা আবার বাড়ছে। আমাদের এখানে পরপর দুই বছরই কিন্তু মার্চ মাসের দিকেই করোনা বেড়েছিল।  তিনি বলেন, আগামী মার্চ-এপ্রিলে কী অবস্থা হবে- তা আমরা বলতে পারছি না। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়েই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করব।  আগামী বছরে সব বিষয়ে পরীক্ষা হবে কিনা- এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কতদিন তাদের ক্লাস করাতে পারব, সেটির ওপর নির্ভর করেই আমরা পরে সিদ্ধান্ত নেব। করোনার কারণে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষাও হয়নি। পরে শিক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়। ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর এ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম