ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: সালাহউদ্দিন

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৫,  9:32 PM

news image

রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় ঢুকে চাঁদা আদায়ের ঘটনায় একজন উপদেষ্টার জড়িত থাকার অভিযোগের বিষয়ে সরকারের অবস্থান পরিস্কার করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।  বৃহস্পতিবার (১৪ আগস্ট) গুলশানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় এক উপদেষ্টার বিষয়ে সরকারের অবস্থান পরিস্কার করা উচিত। তিনি আরও বলেন, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা নির্বাচন বয়কট করবে বা বানচালের চেষ্টা করবে তারা হারিয়ে যাবে। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কড়াকড়ি অভিযান চালানো প্রয়োজন। অবৈধ অস্ত্র মাঠে থাকলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে ফ্যাসিস্ট শক্তি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম