ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আগামীকাল পদত্যাগপত্র জমা দেবেন এমপি হারুন

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২২,  10:33 PM

news image

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে পদত্যাগপত্র জমা দিবেন বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)। এ দিন বেলা সাড়ে ১১টার দিকে পদত্যাগপত্র জমা দিয়ে সংসদের দক্ষিণ প্লাজা গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি। বুধবার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। এর আগে, গত ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। পরদিন ১১ ডিসেম্বর স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তবে, বিদেশে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ সশরীরে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। ওই দিন রাতেই বিএনপির সংসদ সদস্যদের ৬টি সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম