ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আগামীকাল থেকে আবারও শুরু টিসিবির পণ্য বিক্রি

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২২,  3:18 AM

news image

নবম দফায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল রোববার (৬ মার্চ) থেকে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী ও আসন্ন রমজান উপলক্ষে পণ্য বিক্রি শুরু করবে সরকারি এ সংস্থাটি। শনিবার (৫ মার্চ) এ তথ‍্য নিশ্চিত করছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির। সংস্থাটি জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে (প্রতি পরিবারকে ২ বার) ভর্তুকি মূল্যে পণ্য দেবে টিসিবি।  টিসিবি জানায়, রোববার থেকে ঢাকা মহানগরে প্রতিদিন ১৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এ দফায় আগামী ২৪ মার্চ পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন এ বিক্রয় কার্যক্রম চলবে। পরবর্তীতে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পণ্য বিক্রি করা হবে। ঢাকা ছাড়া অন্য সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে বিক্রয় কার্যক্রম ১৫ মার্চ থেকে শুরু হবে বলে জানায় টিসিবি। প্রতি ট্রাকে দৈনিক ৫০০ থেকে ১ হাজার কেজি করে চিনি, ডাল ও পিয়াজ বরাদ্দ থাকবে। এছাড়া সয়াবিন তেল ৫০০ থেকে ১ হাজার লিটার বরাদ্দ থাকবে। ভোক্তাপ্রতি চিনি ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি, মসুর ডাল ৬৫ টাকা কেজি দরে ২ কেজি, সয়াবিন তেল ১১০ টাকা দরে ২ লিটার এবং পিয়াজ ৩০ টাকা কেজিতে ২ থেকে ৫ কেজি করে বিক্রি করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম