ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আগামীকাল খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৬,  5:14 PM

news image

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ বিরতির পর রবিবার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও পাঠদান শুরু হচ্ছে। প্রায় এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর শিক্ষার্থীরা ফিরবে শ্রেণিকক্ষে। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির সূচি অনুযায়ী, কলেজগুলোতে ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ছুটি শুরু হয়, যা ২৫ মার্চ পর্যন্ত চলে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় বিরতি আরও দীর্ঘ হয়। ফলে ২৯ মার্চ থেকে কলেজগুলোতে নিয়মিত ক্লাস পুনরায় চালু হচ্ছে। একইভাবে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি ছিল। প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ৮ মার্চ থেকে শুরু হওয়া ছুটি একই সময়ে শেষ হচ্ছে। এর ফলে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে খুলছে। দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি কাটিয়ে উঠতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, স্কুল খোলার পর টানা ১০টি শনিবারও ক্লাস চলবে। এতে নির্ধারিত পাঠসূচি সময়মতো সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম