ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

আগামীকাল খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২৩,  4:40 PM

news image

পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে আগামী রোববার খাগড়াছড়ি জেলায় সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ- প্রসীত)। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামে জাতীয় মানবাধিকার কমিশনের সফরকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে বিক্ষোভের আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র সংগঠক ও সাবেক পিসিপি’র সভাপতি বিপুল চাকমা,

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্যামেরন দেওয়ান ও পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শান্ত চাকমা। সমাবেশে ইউপিডিএফ নেতা বিপুল চাকমা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় মদদপুষ্ট বাহিনীর সন্ত্রাসসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে আগামী ১৫ জানুয়ারি ২০২৩, রবিবার খাগড়াছড়ি জেলায় সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি চলবে। কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক, শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। উল্লেখ্য, আগামী ১৬ থেকে ১৯ জানুয়ারি ২০২৩ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও কমিশনের অন্যান্য সদস্যবৃন্দের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলায় সফর করার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম