ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আগামীকাল এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২১,  9:41 PM

news image

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর। একই সাথে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ও বই বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বব্যাপী করোনাভাইরাস অতিমারির কারণে সারাদেশে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বাচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা না নিয়ে পূর্বের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম