ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ

#

০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  6:38 PM

news image

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটে শুরু হয় মোনাজাত। পরিচালনা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ। প্রথম ধাপের আখেরি মোনাজাতও পরিচালনা করেছিলেন তিনি। দ্বিতীয় ধাপের এই মোনাজাতের মাধ্যমেই শেষ হয়ে গেল শুরায়ি নেজাম তাবলিগ জামাতের টানা ৬ দিনের বিশ্ব ইজতেমা। সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছিল দ্বিতীয় ধাপের ইজতেমা। বুধবার বাদ ফজর উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন ভারতের বেঙ্গালোরের মাওলানা মো. ফারুক। তার বয়ান বাংলায় তর্জমা করেন মুফতি আমানুল হক। সকাল সাড়ে নয়টায় বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহতমূলক বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সা’দ অনুসারী মুসল্লিদের তিন দিনের বিশ্ব ইজতেমা। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত মেনে এবার ইজতেমা করছেন সাদ অনুসারীরা। শর্ত অনুসারে টঙ্গীর ময়দানে মাওলানা সাদ অনুসারীদের এ বছরই শেষ ইজতেমা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম