ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

আখাউড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

#

১২ অক্টোবর, ২০২৪,  7:15 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার বাউতলা এলাকা থেকে বিজিবি তাদেরকে আটক করে আটককৃতরা হলো- ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জয়পুর এলাকার মান্নান মিয়ার ছেলে মুন্না মিয়া (২৪) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)। শনিবার (১২ অক্টোবর) সকালে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা অবৈধ পথে বাংলাদেশে আসে। ব্যক্তিগত কাজে বাংলাদেশে আসে বলে তারা বিজিবিকে জানিয়েছে। তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম