ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

আক্কেলপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, হাসপাতালে ৩০

#

নিজস্ব প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২৩,  6:50 PM

news image

ছবি : সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভিকনি এলাকায় আক্কেলপুর-বগুড়া সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) আক্কেলপুর ফায়ার সার্ভিসের লিডার আমির আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টায় ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ভিকনি এলাকায় বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস বৃষ্টির মধ্যে ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় প্রায় ৩০ জন বাস যাত্রী হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ দিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লিডার আমির আলী জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসটি খাদের মধ্যে উল্টে আছে। বাসটি উল্টিয়ে দেখা না পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম