ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

আক্কেলপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মার্চ, ২০২৩,  4:26 PM

news image

জয়পুরহাটের আক্কেলপুরে পান্না বেগম (৩০) নামে এক গৃহবধূকে নিজ বাড়িতে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গুডুম্বা পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ পান্না বেগম আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, পান্না বেগমের স্বামী সিরাজুল ইসলাম শবে বরাতের মিলাদ করতে গ্রামের মসজিদে গিয়েছিলেন। তিনি বাড়িতে ফিরে ঘরের ভেতর তার স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে স্থানীয়রা ছুটে এসে ঘরের ভেতর সিরাজুলের স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম