ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

আওয়ামী লীগ দুষ্কর্মের কর্মধারা অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করে : রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২২,  9:22 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুক্রবার রাতে আওয়ামী দুষ্কৃতিকারীরা বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম ভুঁইয়া তানুকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আওয়ামী লীগ হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল। শনিবার (১২ নভেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ দুষ্কর্মের কর্মধারা অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করে। তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে রক্তাক্ত পথে হাঁটছে। বিরোধী দলের নিরপরাধ লোকদের হত্যার শাস্তি না হওয়ায় দুর্বৃত্তরা সহিংস কাজ অব্যাহত রেখেছে। সারাদেশে বিভিন্ন জনপদে যুবলীগ-ছাত্রলীগকে দিয়ে তারা খুনি বাহিনী তৈরি করেছে। রিজভী বলেন, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের মানুষ হত্যার বীরত্বে আওয়ামী শাসকগোষ্ঠী দারুণ উল্লসিত। মানুষ হত্যায় তাদের কলঙ্কের তীব্রতা এতটাই বেশি যে, তারা আর কোনো কিছু ঢেকে রাখতেও লজ্জা পাচ্ছে না। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে পিলখানায় বিডিআর হত্যা, সাংবাদিক, ছাত্র-শিক্ষক, শ্রমিক হত্যা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হত্যার কোন কমতি করেনি এ দলটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম