ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৫,  7:50 PM

news image

রাজধানীর শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের পরিত্যক্ত ভবনের ব্যালকনিতে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং জুলাই যোদ্ধা সংসদের অবস্থান কর্মসূচি থেকে বিক্ষুব্ধরা এ আগুন ধরান। এ সময় পরিত্যক্ত ভবনের দেওয়ালে ভাস্কর্যেও ভাঙচুর চালান বিক্ষুব্ধরা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচি দেয়। আগামী সোমবার (১৭ নভেম্বর) সেই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম