ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আওয়ামী লীগের কাছে আজিজ-বেনজীররা সম্মানিত: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২৪,  9:28 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের কাছে বেগম জিয়া-ড. ইউনূসরা নন, আজিজ-বেনজীররা সম্মানিত। কারণ, এদের দিয়েই শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন করিয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রিজভী বলেন, নানা অপপ্রচার চালিয়েও জনগণের কাছ থেকে জিয়ার নাম মুছতে পারেনি ক্ষমতাসীনরা। তারা হুমকি-ধমকি দিয়ে আদালতকে ব্যবহার করে ইতিহাসকে কব্জা করার চেষ্টা করে। বিচারক কি আইনের শাসন মানেন, নাকি শেখ হাসিনার নির্দেশনা মানেন প্রশ্ন রেখে তিনি বলেন, ছাত্রলীগ-আওয়ামী লীগের লোকদের ডেকে এনে বিচারক বানানো হয়। নিম্ন আদালত হাইকোর্টের আদেশ অমান্য করে বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠান। বিচার বিভাগের কাছে মানুষের শেষ আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই। রিজভী বলেন, মুক্তিযোদ্ধা কোটার নামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকেরা সরকারি চাকরি পাবে। মেধাবীরা আর চাকরি পাবে না। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করলে ছাত্রলীগ-যুবলীগের নেতারা প্রমশন পায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম