আওয়ামীলীগ নতুন নির্বাচন কমিশন দিয়ে আবার কৌশলে ভোট চুরির চিন্তা করছে- মির্জা ফখরুল
০৬ নভেম্বর, ২০২২, 3:04 AM
NL24 News
০৬ নভেম্বর, ২০২২, 3:04 AM
আওয়ামীলীগ নতুন নির্বাচন কমিশন দিয়ে আবার কৌশলে ভোট চুরির চিন্তা করছে- মির্জা ফখরুল
বরিশালে বিভাগীয় গণ সমাবেশ
মাছউদ শিকদার: আমাদের এই আন্দোলন বিএনপির জন্য নয়, খালেদা জিয়ার জন্য নয়, তারেক রহমানের জন্য নয় কিংবা আমাদের নেতাদের জন্য নয়। এ আন্দোলন জাতি ও দেশের প্রয়োজনে। সমগ্র জাতিকে রক্ষা করার জন্য। এ সরকারকে পদত্যাগ করে একটি জাতীয় সরকার গঠন করে নির্বাচন দিতে হবে। বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন দেশে উন্নয়ন করেছে, আর আওয়ামীলীগ দিয়েছে দূর্ভিক্ষ। দ্রব্যমুল্য বৃদ্ধির কারনে বাজারে যাওয়া যায়না। তাই তারেক রহমান বলেছেন আন্দোলনের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন করতে হবে। বরিশালে বিভাগীয় গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। অসহনীয় মূল্যবৃদ্ধি, লাগাতার লোডশেডিং, দূর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যাজনগণের ভোটাধিকার পূনঃপ্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে শনিবার (০৫ নভেম্বর) নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বরিশাল বিভাগের আয়োজনে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, শেখ হাসিনা বলেছিলো ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে। ঘরে ঘরে চাকরি দেবে। তা দিয়েছে ঠিকই। তবে তা ছাত্রলীগ কর্মীদের। সেজন্য অবশ্য ২০ লাখ টাকা করেও নিয়েছে তারা। আওয়ামীলীগের চরিত্রে আছে শুধু চুরি আর সন্ত্রাসী। আজ আওয়ামী লীগ বর্গীর রূপ নিয়েছে। ভোটের অধিকার একবার নয়, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই ভোট চুরি করে।
তারা সন্ত্রাস করবে, চুরি করবে- এটা হয় না। তিনি আরো আরও বলেন, ২০১৪ ও ২০১৮ সালে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে তারা। এখন আবার নতুন করে ভোট চুরির ফায়দা আঁটছে। নতুন বুদ্ধি এটে নতুন কমিশন দিয়ে আবার কৌশলে ভোট চুরির চিন্তা করছে। কিন্তু এই হাসিনা, এই সরকারের অধীনে নির্বাচন না হবে না। আওয়ামীলীগকে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। সমাবেশে প্রধান অতিথি তার ১০ মিনিটের বক্তব্যে আরও বলেন, একটা জায়গা দেখান, যেখানে এই সরকার দুর্নীতি করে নাই। বিনা পয়সার সার দেয়ার কথা বলেছে, কিন্তু আমাদের সময়ের থেকে তিন গুন দেশি দামে সার দিচ্ছে। ভোলায় লঞ্চে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে আবার আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধেই মামলা দিয়েছে। এই বরিশালের উন্নয়নও করেছেন বেগম জিয়া। বরিশালে বিভাগ দিয়েছে বেগম খালেদা জিয়া, বিশ্ববিদ্যালয় দিয়েছেন বেগম খালেদা জিয়া। সুতরাং উন্নয়ন চাইলে বিএনপিকে আবারো রাষ্ট ক্ষমতায় আনতে হবে।
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বরিশালে বিএনপির সমাবেশ ঠেকাতে পদে পদে বাঁধার সৃষ্টি করা হয়েছে। তারপরও সমাবেশ ঠেকাতে পারেনি। বিএনপি বলেছিলো আওয়ামীলীগ পালানোর যায়গা পাবেনা। আর অওয়ামীলীগের ওবায়দুল কাদের স্বীকার করেছেন তারা পালাবেননা, জেল খাটবেন। সুতরাং তারাই তাদের পরিনতির কথা স্বীকার করে নিয়েছেন। আওয়ামীলীগ বলেছে দেশে ২৩ সালে দূর্ভিক্ষ হবে। কেন হবেনা, এই সরকারে আমলে বিদেশে পাচার হয়েছে তিন লক্ষ কোটি টাকা। এই সরকারকে যদি সড়াতে না পারি তবে এ দেশে আর কিছু বাকি থাকবেনা। এই সরকার এমন কাজ করছে যারা এ দেশে ১৫ বছর আগে ভোটার হয়েছে তারা জানেনা ভোট কিভাবে দিতে হয়। সেই সুযোগ আওয়ামীলগি দেয়নি।