ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আওয়ামী লীগের ৫ নেতা বহিষ্কার

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২৩,  4:44 PM

news image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শোভন আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শোভন আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কারণে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হল। বহিষ্কৃতরা হলেন- মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হেকিম, সদস্য মো. জাকির হোসেন, ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন, একই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফকির এবং ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাইদুল।গত ৩০ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গাড়ি রাখতে নিষেধ করায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শোভন আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগ নেতা কর্মীরা।  এরপর ১ অক্টোবর সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের আনসার সদস্য এনায়েত উল্লাহ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম