ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আইসিসির সেরা দশে ৩ টাইগার বোলার

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২২,  5:10 PM

news image

ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচে উইকেট না পেলেও ২ দশমিক ৭ ইকোনমি রেটে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এমন পারফরম্যান্সের পর আইসিসি থেকে সুখবর পেলেন তারা। বুধবার ওয়ানডে বোলারদের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এতে সাত ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৬৪৭ রেটিং পয়েন্টে উঠে এসেছেন নবম স্থানে। আর ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। ফর্মে থাকলেও দুই ধাপ অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। তালিকার আটে আছেন এই অলরাউন্ডার। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুইয়ে ও তিনে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। এ ছাড়া চারে ম্যাট হেনরি, পাঁচে শাহিন শাহ আফ্রিদি, ছয়-সাতে রশিদ খান ও অ্যাডাম জাম্পা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম