ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আইসিসিতে ফিরলেন সৌরভ গাঙ্গুলী

#

স্পোর্টস ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৫,  5:59 PM

news image

আইসিসি মেন্স ক্রিকেট কমিটির প্রধান হিসেবে আবারও পুনঃনিয়োগ পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। এ ছাড়া প্যানেল সদস্য হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ২০০০-০৫, এই পাঁচ বছর ভারতীয় জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। ২০২১ সালে তিনি প্রথম এই কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ৫২ বছর বয়সী গাঙ্গুলী সতীর্থ অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছেন। তিন বছরের দায়িত্ব শেষে কুম্বলে তার পদ থেকে সড়ে দাঁড়ান।  গাঙ্গুলী ও লক্ষ্মণ ছাড়াও এই কমিটিতে আরও আছেন আফগানিস্তানের সাবেক খেলোয়াড় হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তারকা ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের সাবেক ব্যাটার জোনাথন ট্রট।  এদিকে আইসিসি উইমেন্স ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অফ-স্পিনার ক্যাথেরিন ক্যাম্পবেল। এই কমিটিতে আরও আছেন সাবেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় আভ্রিল ফাহে ও ক্রিকেট সাউথ আফ্রিকার ফোলেটসি মোসেকি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম