ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো ক্রোয়েশিয়া

#

স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৫,  5:01 PM

news image

ঘরের মাঠে দুর্দান্ত জয় পেল ক্রোয়েশিয়া। আর এ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে গেল তাদের আরেকটি বিশ্বকাপ খেলার টিকেট। সব ঠিক থাকলে যা হবে ক্রোয়াট কিংবদন্তি লুকা মদ্রিচের ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুক্রবার রাতে ফারো আইল্যান্ডকে ৩-১ গোলে হারায় ক্রোয়েশিয়া।  এই জয়ে সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে 'এল' গ্রুপ থেকে এক ম্যাচ বাকি থাকতে বিশ্বকাপের টিকেট পেয়ে গেছেন মদ্রিচ, ইভান পেরিসিচরা। পূর্ণ ৮ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে বাছাই শেষ করেছে ফারো আইল্যান্ড। অথচ ম্যাচের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া। ১৬ মিনিটে অতিথিদের এগিয়ে দেন ডেভিড তুরি। সাত মিনিট পর ম্যাচে সমতা ফেরান জস্কো ভার্ডিওল। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৭ মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন পিটার মুসা। ম্যাচে এগিয়ে যায় ২০১৮ বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া। পরে ৭০ মিনিটে নিকোলা ভ্লাসিচের গোলে জয়ের ব্যবধান আরও বড় হয় ক্রোয়েশিয়ার। আগামী সোমবার রাতে মন্টেনেগ্রোর বিপক্ষে বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে ক্রোয়েশিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম