ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আইপিএল: শক্তিশালী দল গড়ল কলকাতা নাইট রাইডার্স

#

স্পোর্টস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  4:19 PM

news image

বেঙ্গালুরুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম শেষ হলো গতকাল। কলকাতা নাইট রাইডার্স তাদের সবটুকু সামর্থ নিয়ে চেষ্টা করেছে ভালো দল গড়ার। নিলামের শুরুতেই তারা দলে ভেড়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে। এরপর ১২ কোটি ২৫ লাখ রুপিতে দলে টানে নিলামের আলোচিত শ্রেয়াস আয়ারকে।

মিডল অর্ডারের জন্য দলে নেয় নিতিশ রানাকে।অবশ্য নিলামের আগেই তারা ধরে রেখেছিল আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার ও বরুন চক্রবর্তীকে। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন শ্রেয়াস আয়ার, প্যাট কামিন্স, নিতিশ রানা, শিবাম মাভি, আজিঙ্কা রাহানে, স্যাম বিলিংস, আলেক্স হেলস, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ নবীর মতো পরীক্ষিত তারকারা। সব মিলিয়ে লড়াই করার মতো একটি দল গড়তে সক্ষম হয়েছে কেকেআর।

কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় তালিকা: 

আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার, বরুন চক্রবর্তী, শ্রেয়াস আয়ার, প্যাট কামিন্স, নিতিশ রানা, শিবাম মাভি, আজিঙ্কা রাহানে, স্যাম বিলিংস, আলেক্স হেলস, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ নবী, রিংকু সিং, অনুকুল রায়, রাসিখ দার, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্নে, অভিজিত তমার, প্রথম সিং, আশোক সিং, রামেশ কুমার ও আমান খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম