ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আইপিএল নিলামে ২ কোটি ভিত্তিমূলে সাকিব-মোস্তাফিজ

#

ক্রীড়া প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২২,  7:07 PM

news image

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের জন্য নতুন করে আরও দুটি দল যুক্ত করা হয়েছে। নতুন আসরের জন্য আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। ২০২২ আসরের নিলামের জন্য নিবন্ধন করেছেন মোট ১ হাজার ২১৪ জন খেলোয়াড়। ৮৯৬ জন ভারতীয়র সঙ্গে রয়েছেন ৩১৮ জন বিদেশি। এদের মধ্যে রয়েছে ২৭০ জন নতুন খেলোয়াড় ও ৪১ জন অ্যাসোসিয়েট দেশের খেলোয়াড়।

আসছে আসরের নিলামে রয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দুজনই আইপিএলের নিয়মিত মুখ। সবশেষ আসরে সাকিব খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, মোস্তাফিজ খেলেছিলেন রাজস্থান রয়্যালসে। সাকিব-মোস্তাফিজ দুজনকে রাখা হয়েছে ২ কোটি রুপি ভিত্তিমূলের ক্যাটাগরিতে। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২কোটি ভারতীয় রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্য ক্রিকেটারদের মধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ১৭ জন, ৩২ জন রয়েছেন বিদেশি ক্রিকেটার। গত আসরে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, মোস্তাফিজের ছিল ১ কোটি রুপি। এবার দুজনকেই রাখা হয়েছে একই ক্যাটাগরিতে। আসন্ন টুর্নামেন্ট ৮ দলের পরিবর্তে ১০ দলে হবে। দুই বাংলাদেশি ছাড়াও বিদেশি ক্যাটাগরির তালিকায় রয়েছেন প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, মার্ক উড, ট্রেন্ট বোল্ট, ফাপ ডু প্লেসিস, কুইন্টন ডি কক, কাগিসু রাবাদা ও ডোয়াইন ব্রাভো।তবে নিলামের আগে ৩৩ জন খেলোয়াড়কে রিটেনশনে ধরে রেখেছে দলগুলো। যার জন্য খরচ হয়েছে ৩৩৮ কোটি। পুরনো ৮টি দল ধরে রেখেছে ২৭ জনকে। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি নিয়েছে ৬ জনকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম