ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আইপিএল খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ

#

ক্রীড়া প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৩,  4:36 PM

news image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আজ সকালে দিল্লির বিমান ধরেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। মোস্তাফিজ ছাড়া দিল্লি দলে বিদেশি পেসার আছেন আরও দুজন। তারা হলেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনদিগি। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের কারণে দুজনই এখন প্রোটিয়া দলের সঙ্গে রয়েছেন। তাই লখনৌর বিপক্ষে টাইগার পেসারের খেলার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। হয়তো সে কারণেই তড়িঘড়ি করে কাটার মাস্টারকে উড়িয়ে নিয়েছে দিল্লি।গত মৌসুমে দিল্লির হয়ে ৮টি ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। তাতে ৭.৬৩ ইকোনমিতে তিনি নেন ৮ উইকেট। অবশ্য এবার ততটা ফর্মে নেই এ পেসার। দেশের হয়ে এ বছর ৯ ম্যাচ খেলে তিনি নিতে পেরেছেন কেবল ৪ উইকেট। এমন অবস্থায় সুযোগ পেলে ফিজ কতটা জ্বলে উঠতে পারেন, তাই ভাবার বিষয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম