ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

#

১৭ জুলাই, ২০২৫,  10:50 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ অন্তর্বতীকালীন সরকারের নিলিপ্ততার সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৭/০৭/২৫ইং) ঢাকা জেলা যুবদল এর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে এই বিশাল বিক্ষোভ মিছিলটি সকাল ১১ টায় আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে শুরু করে বিভিন্ন মহাসড়ক ঘুরে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় তারা বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দ্রুত সমাধান করে সকল সন্ত্রাসী, চাঁদাবাজ ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ন  সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান সহ হাজার খানেক সাধারন জনগণ ও নেতাকর্মী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম