ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

আইডিইবি"র ভবনে ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

#

৩১ অক্টোবর, ২০২৩,  10:31 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : রাজধানীতে বিএনপির মহাসমাবেশ থেকে বিনা উস্কানিতে আইডিইবি ভবনে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সুনামগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার(৩১ অক্টোবর) দুপুরে শিক্ষা প্রকৌশল কার্যালয়ের সামনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সুনামগঞ্জ জেলা শাখা ওই কর্মসূচি পালন করে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আইডিইবি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, শিক্ষা প্রকৌশল এর নির্বাহী প্রকৌশলী মো : কামরুজ্জামান নয়ন,আইডিইবি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম সিকদার, সহ সভাপতি, সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় বিদুৎ উন্নয়ন বোর্ড, পৌরসভা, গণপূর্ত অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সড়ক বিভাগের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম