ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অ্যামাজনে আরও ১৮ হাজার কর্মী ছাঁটাই

#

আইটি ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৩,  5:02 PM

news image

অনিশ্চিত অর্থনীতির দোহাই দিয়ে বুধবার ১৮ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে অ্যামাজন। অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি বলেন, আমরা জানি ছাঁটাই হওয়া কর্মীদের জীবন কতটা কঠিন হয়ে যায়। আমরাও বিষয়টি হালকাভাবে নিচ্ছি না। করোনাকালে চাহিদা সামলাতে দ্রুত প্রচুর কর্মী নিয়োগ করেছিল অ্যামাজন। এর আগে নভেম্বরে তারা ১০ হাজার কর্মী ছাঁটাই করে। এবার করছে ১৮ হাজার। অ্যামাজনের সিইও বলেন, নভেম্বরের পর এবার আমরা আরও ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করছি। প্রতিটি কর্মীকে আমরা প্যাকেজ দিচ্ছি। সেপারেশন পেমেন্ট যেমন করা হবে, তেমনই তারা যাতে স্বাস্থ্যবিমার সুযোগ পান, সেটাও দেখা হবে। অন্য চাকরি পাওয়ার ক্ষেত্রেও তাদের সাহায্য করা হবে। জেসি জানান, ১৮ জানুয়ারি থেকে ছাঁটাই শুরু হবে। এরমধ্যে ইউরোপে কিছু ছাঁটাই হবে। তিনি জানিয়েছেন, তাদের এক সহযোগী খবরটা ফাঁস করে দেওয়ায় তারা হঠাৎ এই ঘোষণা করতে বাধ্য হচ্ছেন। জেসি বলেন, অতীতেও অ্যামাজন অনিশ্চিত অর্থনীতির চ্যালেঞ্জ অতিক্রম করেছে। এবারও করবে। অ্যামাজন ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রচুর কর্মী নিয়োগ করেছিল। বিশ্বজুড়ে তাদের কর্মীর সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। গত সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, অ্যামাজনের কর্মী সংখ্যা ছিল ১৫ লাখ ৪০ হাজার। এরমধ্যে উৎসবের সময় কয়েকমাসের জন্য যে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়, তা ধরা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম