ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

অ্যাফিডেভিট ছাড়াই সংশোধন করা যাবে পাসপোর্টের নাম-বয়স

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  5:58 PM

news image

কোনো ধরনের অ্যাফিডেভিট ছাড়াই সংশোধন করা যাবে পাসপোর্টের নামের বানানের ভুলসহ বেশ কয়েকটি তথ্য। সম্প্রতি বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে এবিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের দায়িম্বশীলরা। অধিদপ্তর জানায়, আগে পাসপোর্টে নামের একাংশের ভুল বা বানান ভুলের জন্য হলফনামার (অ্যাফিডেভিট) প্রয়োজন হতো। তবে বর্তমানে শিক্ষাগত সনদের কপি দিলেই এই পরিবর্তন করা সম্ভব। অধিদপ্তরের জারি করা আদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি তার পাসপোর্টের নাম, বাবার নাম, মায়ের নাম এবং বয়স পরিবর্তন করতে পারবেন।

এজন্য তাকে পাসপোর্ট সংশোধনের আবেদনের সঙ্গে জেএসসি/জেডিসি/এসএসসি বা সমমানের শিক্ষা সনদের কপি জমা দিতে হবে। সেই সনদের হুবুহু পাসপোর্টের তথ্য আপডেট করা হবে। অধিদপ্তর জানায়, নামের বানান সংশোধন ছাড়াও কারো পাসপোর্টে যদি নাম ‘মোহাম্মদ‘ বা ‘মোসাম্মৎ’ থাকে এবং তিনি যদি সনদের মতো করে পাসপোর্টে ‘এমডি’ (MD) বা ‘এমওএসটি’ (MOST) করতে চান সেক্ষেত্রে হলফনামা ছাড়া পরিবর্তন করা যাবে। কারও নামের প্রথম অংশ ও দ্বিতীয় অংশ যদি বদল করার প্রয়োজন হয় (যেমন, রহমান মাসুম থেকে মাসুম রহমান) সেক্ষেত্রে তিনি শিক্ষা সনদ দেখিয়েই তা করতে পারবেন। পাশাপাশি বাদ দেওয়া যাবে পাসপোর্টে মিস্টার, মিসেস, ড./ডাক্তার, ইঞ্জিনিয়ারের মতো উপাধিগুলো। অধিদপ্তর জানায়, কেউ যদি নামের দুই অংশ পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই হলফনামার কপি জমা দিতে হবে। যেমন কারও পাসপোর্টের নাম যদি ‘নূর আলী’ হয় তিনি যদি তার নাম ‘মোহাম্মদ নূর হোসেন’ হিসেবে পরিবর্তন করতে চান সেক্ষেত্রে প্রয়োজন হবে হলফনামার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম