ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

অ্যান্ড্রয়েডে গুগল ড্রাইভের প্রাইভেসি ফিচার

#

আইটি ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০২৪,  5:20 PM

news image

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নতুন সুরক্ষা ফিচার নিয়ে কাজ করছে গুগল ড্রাইভ। অ্যাপের কোড পরীক্ষার সময় ‘প্রাইভেসি স্ক্রিন’ নামে ফিচারটির সন্ধান পাওয়া গেছে। সাধারণত ডেভেলপার বা প্রযুক্তিসংশ্লিষ্টরা এ ধরনের কোড বিশ্লেষণ করেন, যেন নতুন বা আসন্ন ফিচার শনাক্ত করা যায়। যা ২০২০ সাল থেকে আইওএসেও রয়েছে। ফিচারটি শিগগিরই অ্যান্ড্রয়েড প্ল্যাটফরমেও আসছে বলে ধারণা করা হচ্ছে। অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ড্রাইভ অ্যাপের জন্য প্রাইভেসি স্ক্রিন নামে একটি নতুন ফিচার তৈরি হচ্ছে। অ্যাপের ২-২৪-৪৬৭-৩ সংস্করণের কোড বিশ্লেষণ করার সময় এ ফিচার খুঁজে পাওয়া গেছে। এটি অন থাকলে অ্যাপে প্রবেশের আগে ব্যবহারকারীদের পরিচয় শনাক্তকরণের (authentication) প্রয়োজন হতে পারে। তবে প্রাইভেসি স্ক্রিন ফিচারের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। কোড বিশ্লেষণ থেকে জানা যায়, এটি চালু থাকলেও শেয়ার করা ডাটা অন্য অ্যাপের ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে দেখা যেতে পারে। এ ছাড়া এটি নোটিফিকেশনসহ অন্যান্য সিস্টেম ফিচারের সুরক্ষা না-ও দিতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম