ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

অস্ত্র জমা না দেওয়ায় পলকের বিরুদ্ধে মামলা

#

২৪ এপ্রিল, ২০২৫,  7:48 PM

news image

নাটোর-৩ আসনের সাবেক এমপি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) পলকের নিজ এলাকা সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু সরকারের বেঁধে দেওয়া সময় পার হলেও পলকের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শর্টগান থানায় জমা দেওয়া হয়নি। এ কারণে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক মামলাটি নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম