ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

অস্ত্রে দ্বিতীয়, মাদক উদ্ধারে তৃতীয় স্থানে গাজীপুর জেলা পুলিশ

#

আরিফ প্রধান

২৬ জানুয়ারি, ২০২২,  2:24 AM

news image

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দ্বিতীয় এবং মাদকদ্রব্য উদ্ধারে সারাদেশে তৃতীয় স্থানে রয়েছে গাজীপুর জেলা পুলিশ। গত ২৪ জানুয়ারী সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে সকল ইউনিটে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। গত বছর (২০২১ সালে) গাজীপুর জেলা পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ২য় ও মাদকদ্রব্য উদ্ধারে ৩য় স্থান অর্জন করায় কাজের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্কে (বিপিএম) ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) ও পুলিশ হেডকোয়ার্টার্সের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন  গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ বিপিএম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম