ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, দুই ছিনতাইকারী জীবিত নেই

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  4:55 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরে এক পথচারীর গতিরোধ করে চার যুবক রামদা দিয়ে কোপ দেওয়ার ভয় দেখিয়ে কাঁধের ব্যাগ, মানিব্যাগ, মোবাইল ও হাতে থাকা কম্পিউটারের কিবোর্ড ছিনিয়ে নেয়। ওই চার যুবকের মধ্যে দুইজন গণপিটুনিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নীল রঙের গেঞ্জি ও কালো প্যান্ট পরিহিত, মুখে সাদা মাস্ক পরা এক পথচারীর গতিরোধ করে চার যুবক। তাদের মধ্যে দুজনের হাতে ছিল রামদা, দুজনের মুখ ঢাকা, একজন কাপড় দিয়ে মুখ বেঁধেছিল আর অন্যজনের মুখ খোলা ছিল। এসময় তারা পথচারীকে কোপ দেওয়ার হুমকি দিয়ে তার কাঁধের ব্যাগ, মোবাইল, মানিব্যাগ ও হাতে থাকা কিবোর্ড ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় ভুক্তভোগীকে রামদা দিয়ে আঘাত করতেও দেখা যায়। এ বিষয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বাংলানিউজকে বলেন, ঘটনার পর এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। তিনি আরও জানান, ওই ঘটনার সঙ্গে জড়িত চার যুবকের মধ্যে দুইজন গণপিটুনিতে নিহত হয়েছে। একজন বর্তমানে পলাতক এবং আরেকজন অন্য একটি ছিনতাই মামলায় চিকিৎসা শেষে কারাগারে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম