ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

অস্ট্রেলিয়ান নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৬,  5:11 PM

news image

ইরানে দুই সপ্তাহ ধরে চলা সহিংস বিক্ষোভের মুখে নিজ দেশের নাগরকিদের তেহরান ছাড়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বিক্ষোভের কারণে সেখানে বিমান চলাচল বাতিল হওয়ার কারণে চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও বাণিজ্যিক কার্যক্রম সীমিত হয়ে আসছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করেন ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরপরও সেখানে অবস্থান করতে হলে প্রয়োজনীয় খাবার, ওষুধসহ প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ রাখতে বলা হয়েছে। এদিকে চলমান সহিংসতায় এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম