ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশের জয়কে বড় অর্জন বললেন মাশরাফি

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৬,  6:33 PM

news image

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই জয়কে নিজের দেখা টেস্ট ইতিহাসের অন্যতম বড় জয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে মাশরাফি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর!’

বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রশংসা করে তিনি বলেন, ‘কার কথা বলব—হাসান, তামিম, মিরাজ, শান্ত—অবিশ্বাস্য! গোটা দলকে অভিনন্দন।’

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে তাদের নিজেদের মাঠে হারানোর বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে মাশরাফি বলেন, ‘পুরো শক্তির অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো, আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়।’

এই জয়ের পর বাংলাদেশ সিরিজ হারবে না বলেও আশাবাদ জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। তবে সিরিজ জয়ের বিষয়টি সময়ের ওপর ছেড়ে দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ সিরিজ হারছে না, এটা নিশ্চিত। জয়ী হবে কি না, সময়ই বলে দেবে।’

ম্যাচজুড়ে বাংলাদেশের আধিপত্যের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষ পর্যন্ত জয় দেখতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে।’

স্ট্যাটাসের শেষাংশে দেশপ্রেমের আবেগও প্রকাশ করেন তিনি। মাশরাফি লেখেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম