ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  6:57 PM

news image

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার বেলা সাড়ে ১২টায় তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।এর আগে তিনি আজ সোয়া ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন। সেখানে তিনি অসুস্থবোধ করলে জরুরি হাসপাতালে নেওয়া হয়। গত ১৫ জানুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতাল থেকে গত ১৭ জানুয়ারি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। এরপর গত ১০ ফেব্রুয়ারি সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল। ৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদ সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা নেন। সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করে পাঁচ দিন পর ১৬ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম