ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অসুস্থতার জন্য সময় প্রার্থনা পরীমণির, পরবর্তী শুনানি ১ মার্চ

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২২,  8:34 PM

news image

সোমবার (১ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পরবর্তী শুনানির জন্য নতুন এ তারিখ নির্ধারণ করেছেন আদালত। পরীমণির আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না গণমাধ্যমকে একথা জানিয়েছেন । চিত্রনায়িকা পরীমণি ভাইরাস জ্বরে আক্রান্ত এবং অন্ত্বঃসত্ত্বা বিধায় আদালতের কাছে সময় প্রার্থনা করেছেন।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমণি। গত বছরের ১৫ নভেম্বর মাদক আইনে করা মামলায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। সেইসঙ্গে চার্জ গঠনের জন্য দিন ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়। মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম