ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

অশ্রুসিক্ত নয়নে হিমেলকে বিদায় দিয়েছেন তার বন্ধু, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা

#

নিজস্ব প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি, ২০২২,  8:04 PM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব ওরফে হিমেলকে ক্যাম্পাস থেকে বিদায় দিয়েছেন তার বন্ধু, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা হয়। এরপর বেলা ১১টার দিকে তার মরদেহ নিয়ে নাটোরের উদ্দেশে রওনা হন মা ও মামা। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে মাহমুদের মরদেহ প্রথমে চারুকলা অনুষদে আনা হয়। সেখান থেকে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে নেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,

শিক্ষার্থী ও সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। সেখানে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর মাহমুদের মরদেহ জানাজার জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হয়। মাহমুদের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার রাতে মৌখিকভাবে ভারপ্রাপ্ত প্রক্টরকে প্রত্যাহারের ঘোষণা দেন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত দুইটা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। পরে তারা উপাচার্যের কাছে লিখিতভাবে ৭ দফা দাবি দিয়ে (সকাল পর্যন্ত) আন্দোলনে বিরতি ঘোষণা করেন। উল্লেখ্য, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্যাম্পাসের ভেতরে হবিবুর রহমান হলের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হিমেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাঙচুর চালায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম