ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অর্ধেক জনবলে নিম্ন আদালত পরিচালনার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২২,  5:52 PM

news image

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ (সোমবার) থেকে দেশের সকল নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার (২৪ জানুয়ারি) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

করোনা সংক্রমণের সার্বিক অবস্থার অবনতি হওয়ায় এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন যে ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব অধস্তন আদালত/ট্রাইব্যুনালে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক সহায়ক কর্মকর্তা/কর্মচারী নিয়ে কার্যক্রম পরিচালিত হবে। অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে অবস্থান করবেন। এর আগে, ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণ-পূর্বক অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করার বিষয়ে নির্দেশনা জারি হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম