ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

অর্থ আত্মসাৎ মামলায় চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২২,  7:17 PM

news image

অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চীনা নাগরিকসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৬ নভেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—দ্য সিনফা নিটার্স লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুং, প্রতিষ্ঠানটির পরিচালক খসরু আল রহমান, পরিচালক গোলাম মোস্তফা ও মনসুরুল হক, ন্যাশনাল ব্যাংক দিলকুশা শাখার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (রপ্তানি) আব্দুল ওয়াদুদ খান এবং সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরী। আদালত সূত্র জানিয়েছে,

ওয়াদুদ খান ও শাহাবুদ্দিন চৌধুরীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২ কোটি ৫৯ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের  কারাদণ্ড দেয়া হয়েছে। ইয়াং ওয়াং চুং, খসরু, মনসুরুল ও মোস্তফাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২ কোটি ৫৯ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আদালত বলেছেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে। এসময় আদালত শাহাবুদ্দিন ও ওয়াদুদের জামিন বাতিল করেন। সেই সঙ্গে তাদের কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইয়াং ওয়াং চুং, খসরু, মনসুরুল ও মোস্তফা পলাতক থাকায় তাদের নামে আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম